
মোঃ রাসেল :
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড রাজধানীর মালিবাগ শাখার উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আজ (৮ জানুয়ারী) রবিবার মালিবাগের পশ্চিম শান্তিবাগ জামে মসজিদের ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, গুলবাগ জামে মসজিদ ও মালিবাগ ১২ নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। জোহরের নামাজের পর কম্বল বিতরণের পূর্বে দোয়া ও মোনাজাত করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মালিবাগ ব্রাঞ্চ ম্যানেজার জিয়া উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শুধুমাত্র ব্যাংকিং কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে থেকেছে। ব্যাংকের পক্ষ থেকে প্রতি বছর দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি প্রদান ও করোনা কালীন সময়ে মানুষের পাশে থেকে সহযোগিতা করা হয়েছে। সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ব্যাংকের চলমান কাজের অংশ। প্রতি বছর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পক্ষ থেকে সারাদেশে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাউথ জোন হেড আব্দুর রশিদ, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্র, গুলবাগ জামে মসজিদের সভাপতি আওলাদ হোসেন, গুলবাগ জামে মসজিদের হাফেজ মাওলানা কামাল উদ্দিন, দীপন আলী, মইনুল হাসনাত রানা ও ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
