১২ নং ওয়ার্ডে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃ রাসেল :

শীতের তীব্রতায় সবচেয়ে কষ্টে থাকে সুবিধা বঞ্চিত ও অসহায় দরিদ্র মানুষ। এসব অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ১২ নং ওয়ার্ড ৷

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপসের উদ্যোগে ছয় শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

আজ (১ জানুয়ারী ২০২৩) রবিবার রাজধানীর মালিবাগ ১২ নং ওয়ার্ডের আবুজর গিফারী কলেজ মাঠে অসহায় দরিদ্র মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়৷

অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, আজকে এই ১২ নং ওয়ার্ডের দুস্থ, শীতার্ত মানুষের মাঝে মানবতার কল্যাণে মানবতার ডাকে সাড়া দিয়ে এই শীতার্ত বস্ত্র কম্বল বিতরণে আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন এই ওয়ার্ড এর কাউন্সিলর আমাদের অত্যন্ত দক্ষ, পরিশ্রমী, জনপ্রিয়, জনবান্ধব কাউন্সিলর মামুন রশিদ শুভ্র। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন।

মেয়র তাপস আরো বলেন, ২০২৩ সালের নতুন বছরে আমরা একটি শুভ কাজ. মানুষের পাশে এসে দাঁড়ানোর এই শুভ কাজে আমরা সকলেই মিলিত হয়েছি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ২০২৩।

মেয়র শেখ তাপস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প অনুযায়ী স্মার্ট বাংলাদেশের রাজধানী হিসেবে ‘স্মার্ট ঢাকা’ বাস্তবায়নে এরই মাঝে কাজ শুরু করেছে। আমরা ঢাকাকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো। একটি স্মার্ট ঢাকা হিসেবে গড়ে তুলবো।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে স্বয়ংসম্পূর্ণ ও স্বাবলম্বী সংস্থা উল্লেখ করে তিনি বলেন, গত ৩০ বছরে যে উন্নয়ন হয়নি গত দুই বছরে আমরা তা করেছি। এখানকার কাউন্সিলরের তত্ত্বাবধানে আমরা গণমুখী কাজ করে চলেছি। এই ওয়ার্ডের উন্নয়নে যা প্রয়োজন আপনারা কাউন্সিলরকে জানাবেন। আমার সে অনুযায়ী প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম গ্রহণ করবো। আজকে আমরা বছরের প্রথম দিন আপনাদের কাছে এসেছি। সুখ-দুঃখে আমরা সারা বছরই আপনাদের পাশে থাকবো।

বিতরণ করা শীতবস্ত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার উল্লেখ করে মেয়র তাপস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিবের হাহাকার শুনেন, অন্তরে ধারণ করেন। তিনি সব শ্রেণিপেশার মানুষের জন্য কাজ করেন। সবার খোঁজখবর রাখেন।

মেয়র বলেন, আমাদের প্রিয় নেত্রী, মানবতার জননী, যিনি মায়ের মমতা দিয়ে সারা বাংলাদেশকে আলিঙ্গন করে রেখেছেন, যিনি সকলের খবর রাখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র নিয়ে আমরা এসেছি। তিনি সকল শ্রেণীর মানুষের জন্য উপকার করে চলেছেন। তাই আজকে এই শীতবস্ত্র উপহার দিতে এই অনুষ্ঠান থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।

১২ নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্র বলেন, “মানুষ মানুষের জন্য”। শীতে অসহায় ছিন্নমূল মানুষের কষ্টের সীমা থাকেনা। দারিদ্রতার কারনে তাদের হিমশিম খেতে হয়। ছিন্নমূল মানুষদের জন্য এটি মোকাবেলা করা খুবই কষ্টকর। তাই আমরা অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। তিনি এসময় সমাজের বিত্তবানদের অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাশেদ খান মেনন, ঢাকা ৮ আসনের সংসদ সদস্য, সুয়ে মেন জো, (উপ সচিব) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, অঞ্চল -২ (খিলগাঁও), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ১২ নং ওয়ার্ড নেতা দীপন আলী, মইনুল হাসনাত রানা, মাসুম উদ্দিন আহমেদ, গোলাম মাবুদ কচি, সাইদুর রহমান বাবুল, গোলাম মোস্তফাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্র।