ইংরেজি নতুন বছর ২০২৩। নতুন বছর বরণ উপলক্ষ্যে থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও পটকাবাজি ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
তবুও পুরনোকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় ফুটানো হচ্ছে আতশবাজি ও পটকা, আকাশে ওড়ানো হচ্ছে ফানুস।শনিবার (৩১ ডিসেম্বর) রাতে রাজধানীর সবুজবাগ, বাসাবো, মাদারটেক, রামপুরা এলাকায়সহ বিভিন্ন এলাকায় থার্টি-ফার্স্ট নাইটের আনন্দ উল্লাসের অংশ হিসেবে আতশবাজি ও পটকা ফোটাতে দেখা গেছে।