
বিএনপির যে কোনো ধরনের নাশকতামূলক অপতৎপরতা মোকাবিলায় রাজধানীতে সতর্ক অবস্থান নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের পর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ৪, ৫ ও ৯ সংসদ এলাকায় বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

সমাবেশে বক্তারা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির নামে বিএনপি-জামায়াত জোট দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের পরিবেশ তৈরি করছে। গণমিছিলের নামে কোনো অরাজকতা করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন নেতারা। বিএনপি যদি অতীতের মতো জ্বালাও, পোড়াও করতে চায় তাদের মোকাবিলা করার কথা জানান নেতারা।
