জামায়াত-বিএনপির সন্ত্রাস নৈরাজ্যর প্রতিবাদে যাত্রাবাড়ীতে আ. লীগের সমাবেশ

বিএনপির যে কোনো ধরনের নাশকতামূলক অপতৎপরতা মোকাবিলায় রাজধানীতে সতর্ক অবস্থান নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের পর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ৪, ৫ ও ৯ সংসদ এলাকায় বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

সমাবেশে বক্তারা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির নামে বিএনপি-জামায়াত জোট দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের পরিবেশ তৈরি করছে। গণমিছিলের নামে কোনো অরাজকতা করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন নেতারা। বিএনপি যদি অতীতের মতো জ্বালাও, পোড়াও করতে চায় তাদের মোকাবিলা করার কথা জানান নেতারা।