মার্তিনেসের অশালীন অঙ্গভঙ্গি নেট দুনিয়ায় ভাইরাল

স্পোর্টস ডেস্ক

এমিলিয়ানো মার্তিনেস ফাইনালের লড়াইয়ে মাথা ঠাণ্ডা রেখে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন তিনি। শুধু তা-ই নয় পেনাল্টি ঠেকিয়ে নাচতেও দেখা যায় তাকে।

স্বাভাবিকভাবেই বিশ্বকাপে সেরা গোলকিপারের পুরস্কারটা মার্তিনেসের হাতে উঠে। তবে ‘গোল্ডেন গ্লাভ’ হাতে যেই অঙ্গভঙ্গি দেখিয়েছেন তা রীতিমত অশালীনই। সেই সময় তার কাছাকাছি দাঁড়িয়ে ছিলেন কাতারের কর্মকর্তারা। পরে এই পুরস্কারকে তার মাথার ওপরে তুলে নাড়াতে দেখা যায়।

যা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে। সমালোচনার মুখে পড়েন আর্জেন্টাইন গোলরক্ষক। তাতে অবশ্য মার্তিনেসের থোড়াই কেয়ার। এমন অঙ্গভঙ্গির পেছনে রহস্যের খোলাসাও করেন তিনি। মার্তিনেস বলেন, ‘আমি এমনটা করেছি, কারণ ফরাসিরা আমাকে অবজ্ঞা করেছে। আমার ভেতর অহংকার কাজ করে না। ’

টাইব্রেকারের আগেও অতিরিক্ত সময়ের শেষ দিকে দারুণ এক সেভ দেন মার্তিনেস। সেই সেভ না দিলেও হয়তো আজ বিশ্বকাপ আর্জেন্টিনার হতো না। লিওনেল মেসিও চুমু দিতে পারতেন না সোনালী ট্রফিতে।