
দেশবাংলা ডেস্ক :
আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে আবুজর গিফারী কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজ গভর্নিং বডির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক এর সভাপতিত্বে এবং অধ্যক্ষ জনাব শিরিন আখতার বানু এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৮ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রাশেদ খান মেনন, এমপি (সভাপতি, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম আশরাফ তালুকদার, দাতা সদস্য, কলেজ গভর্নিং বডি, সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ এবং জনাব খ.ম. মামুন রশিদ শুভ্র, কাউন্সিলর, ১২ নং ওয়ার্ড, সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ।
উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ জনাব শিরিন আখতার বানু, উপাধ্যক্ষ মোঃ ওয়াহিদুজ্জামান ও কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং বর্তমান ও প্রাক্তন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
আলোচনা অনুষ্ঠানে সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কলেজের অধ্যক্ষ জনাব শিরিন আখতার বানু তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমি, যুদ্ধ পরবর্তী পর্যায়ে বঙ্গবন্ধু কর্তৃক দেশ গঠন, ১৯৪৭ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাতির জনকের রাজনীতি ও দর্শন, বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান প্রভৃতি সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন এবং বঙ্গবন্ধুর জীবন ও দর্শন থেকে শিক্ষার্থীদেরকে নিজের জীবন গঠন করে দেশ মাতৃকার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
