
দেশবাংলা ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারাদেশে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বাদ জোহর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক জিলানী। মুনাজাতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমান, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমদ মান্নাফি, সাধারন সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশীদ শুভ্রসহ সকল নেতা কর্মী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এছাড়া প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয়, জেলা, উপজেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন, ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমি ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গণশিক্ষা কেন্দ্রগুলোতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
