দেশে করোনাভাইরাসে পাঁচজনের মৃত্যু, শনাক্ত ১০০৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে চারজন ঢাকা বিভাগের ও একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২৩০ জনে।

একই সময়ে নতুন করে ১ হাজার ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৫ হাজার ৪৪০ জনে।

শনিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ৭ হাজার ২৪৭টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলে পরীক্ষা করা হয় ৭ হাজার ৩৫১টি নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ১ হাজার ৮৫৪ জন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলেন ১৯ লাখ ২২ হাজার ৯৭৭ জন।