কারামুক্তি দিবসে প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের শুভেচ্ছা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসে তাকে শুভেচ্ছা জানাতে গণভবনে গেছেন আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো।

শনিবার (১১ জুন) বেলা পৌনে ১২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে আসেন আওয়ামী লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে সামস্ পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক অপু উকিল, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া বেগম, সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার ক্রিকসহ শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগ, আওয়ামী মৎস্যজীবী লীগ। তারা একে একে আওয়ামী লীগ সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্য নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।