আসছে বঙ্গবন্ধু ভাষা গবেষণা ট্রাস্ট

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) আইন, ২০২২’ খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনের আওতায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অধীনে গঠিত হবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সোমবার (৩০ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ আইনের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, এই ট্রাস্টের জন্য একটা স্থায়ী তহবিল থাকবে। যার কাজ হবে ভাষা গবেষণা ও ভাষা শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে বৃত্তি, ফেলোশিপ, অনুদান, প্রশিক্ষণ প্রদান।

দেশ-বিদেশের বিপন্নপ্রায় ভাষা সংরক্ষণ, সংগ্রহ, উন্নয়ন ও প্রমিতায়নের গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক অনুদানও দেওয়া হবে এ তহবিল থেকে।

বিভিন্ন ভাষা অনুবাদ কার্যক্রমে সহায়তা প্রদানের জন্যও একটি ট্রাস্টের প্রস্তাব করা হয়েছে।

বিধির মাধ্যমে ট্রাস্টের তহবিল পরিচালিত হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।