করোনায় টানা ২৯ দিন মৃত্যুশূন্য দেশ ,শনাক্ত ৩৫

দেশে টানা ২৯ দিন করোনাভাইরাসে কেউ মারা যায়নি। তবে নতুন করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের এই হার শূন্য দশমিক ৬০ শতাংশ।

বৃহস্পতিবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সর্বশেষ ২০ এপ্রিল একজনের মৃত্যু হয়েছিল। দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৩ হাজার ১৩৮ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন।