
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া ৬০০ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ সকালে ত্রিমোহনী, কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠ, ৭৫ নম্বর ওয়ার্ড, খিলগাঁওয়ে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।প্রধান অতিথি ছিলেন, সাবের হোসেন চৌধুরী, এমপি, সভাপতি, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
সাবের হোসেন চৌধুরী বলেন, একটা মানুষের জীবনেরও যদি একটু উন্নতি করতে পারি, একটু সহনীয় করতে পারি, একটু সহযোগিতা করতে পারি, সঙ্কট মুহূর্তে উদ্যোগে পাশে দাঁড়াতে পারি, আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। করোনার মধ্যে সারা দেশে প্রায় ৯০ লাখ মানুষের পাশে দাঁড়িয়েছে যুবলীগ। এজন্য যুবলীগকে ধন্যবাদ জানান তিনি। সাবের চৌধুরী বলেন, আমি মনে করি, আমরাই আমাদের তুলনা। এমন একদিন আসবে, যেদিন পিছিয়ে পড়া মানুষ বলতে বাংলাদেশে কিছুই থাকবে না। স্বাধীনতার সুফল সবার বাড়িতে বাড়িতে পৌঁছে যাবো। এটাই আমাদের অঙ্গীকার। আমরা যদি কাজ ঠিক মতো করি, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ ফজলে শামস্ পরশ চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সঞ্চালক ছিলেন, আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
শেখ ফজলে শামস্ পরশ বলেন, বিএনপি এ দেশের সবচেয়ে বড় শত্রু। তারা কখনো কোনদিন এদেশের ভালো চায়নি। বিএনপির উদ্দেশ্য এদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র হিসাবে পরিণত করা
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
