নিউমার্কেটে সংঘর্ষ: প্রধান আসামি বিএনপি নেতা গ্রেফতার

ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় প্রধান আসামি নিউমার্কেট থানার বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।