কুয়েট শিক্ষকের মরদেহ কবর থেকে উত্তোলন করা হচ্ছে

ময়নাতদন্তের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রয়াত শিক্ষক ড. মো. সেলিম হোসেনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হচ্ছে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রামে নিজ বাড়ির কবরস্থান থেকে তাকে দাফন করা হয়।

কুষ্টিয়ার কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদালতের নির্দেশ পাওয়ার পর মরদেহ উত্তোলনের জন্য যাচ্ছি। মঙ্গলবার সন্ধ্যার দিকে উত্তোলন করা হবে। ১৫ ডিসেম্বর (বুধবার) ময়নাতদন্ত শেষে মরদেহ আবার দাফন করা হবে।