কনক সারোয়ারের বোন রাকা আটক

যুক্তরাষ্ট্র প্রবাসী সমালোচিত সাংবাদিক ড. কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাবের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, রাজধানীর উত্তরা থেকে নুসরাত শাহরিন রাকাকে আটক করা হয়েছে।

নুসরাতের বিরুদ্ধে ডিজিটাল প্ল্যাটফর্মে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।