
দেশবাংলা ডেস্ক :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মালিবাগের মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।
আজ (২৭ আগস্ট) শুক্রবার বাদ জুম্মা রাজধানীর ১২ নং ওয়ার্ডের মালিবাগ কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।
এসময় মেয়র এলাকার স্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিদের সমস্যার কথা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন। ১২ নং ওয়ার্ড কাউন্সিলরকে নির্দেশনা দেন।

এসময় ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশীদ শুভ্র ও ১২ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জুম্মার নামাজ শেষে দেশ ও জাতির উন্নয়ন-অগ্রগতি প্রার্থনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
