
বিশ্বখ্যাত যুক্তরাষ্ট্রের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ডেল টেকনোলজিস সম্প্রতি আয়োজন করে ‘সাউথ এশিয়া সিএসবি পার্টনার অ্যাওয়ার্ডস ২০২১’।
করোনা মহামারির কারণে এবারের আয়োজনটি অনলাইনে আয়োজন করা হয়। ডেল টেকনোলজিস আয়োজিত ‘সাউথ এশিয়া সিএসবি পার্টনার অ্যাওয়ার্ডস ২০২১’ এ ‘বেস্ট রিটেইলার অব দ্য ইয়ার ২০২০ অ্যাওয়ার্ড’ পেয়েছে দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ডেল তাদের ব্যবসায়িক হিসাব নিরীক্ষা পর্যালোচনা করে দেশের বাজারে ক্রেতাদের কাছে ডেলের পণ্য সর্বোচ্চ বিক্রয় ও সেবাদানের জন্য প্রতিষ্ঠানটিকে বেস্ট রিটেইলার অব দ্য ইয়ার ২০২০ অ্যাওয়ার্ড দেয়া হয়।
অ্যাওয়ার্ড প্রাপ্তিতে স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূঁইয়া বলেন, ডেল টেকনোলজিসের পুরস্কার পাওয়ায় আমরা গর্বিত। ২০০৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই আমরা গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে কাজ করে যাচ্ছি। আমরা অফলাইনের পাশাপাশি নিজস্ব অনলাইন প্ল্যাটফর্মেও পণ্য বিক্রি করছি। এরই স্বীকৃতি এ পুরস্কার।
বর্তমানে আমাদের ঢাকাসহ চট্রগ্রাম, খুলনা, গাজীপুর এবং রংপুরে শাখা অফিসসহ ১৩টি আউটলেট রয়েছে। শুধু ঢাকাতেই রয়েছে ৯টি আউটলেট। প্রতিষ্ঠানে প্রায় ছয় শতাধিক মানুষের কর্মসংস্থান করা হয়েছে যা আগামীতে আরও বৃদ্ধি পাবে বলে আশা করি।
