
আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে ।
মঙ্গলবার (১০ আগস্ট) মাদক মামলায় দ্বিতীয় দফা রিমান্ড শুনানি শেষে বেরিয়ে লিফটে উঠার আগে উৎসুক জনতাকে উদ্দেশ্য করে চিত্রনায়িকা পরীমনি এ কথা বলেন।
চিত্রনায়িকা পরীমনিকে ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস রিমান্ডের এই আদেশ দেন। চার দিনের রিমান্ড শেষে এ দিন আদালতে হাজির করে চিত্রনায়িকা পরীমনিকে ফের ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দীপুরও একই মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
