জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনা টিকা গ্রহণের আবেদন করার নিয়ম

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর সংক্রমণরোধ ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণ সংক্রান্ত তথ্যাবলী সংগ্রহের জন্য বর্ণিত লিংক http://103.113.200.29/student_covidinfo/ -এ প্রদত্ত ছক পূরণ করে আগামী ১২ই জুলাই ২০২১ তারিখের মধ্যে submit করার জন্য বলা হলাে।

বিষয়টি জাতীয় জনগুরুত্বপূর্ণ ও জনস্বাস্থ্য সম্পর্কিত জরুরী বিবেচনায় অধিভুক্ত কলেজের সম্মানিত অধ্যক্ষবৃন্দকে স্ব স্ব কলেজের শিক্ষার্থীদের তথ্য ছক পূরণ নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলাে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনা টিকার রেজিষ্ট্রশন করার নিয়ম-

১ম ধাপঃ এখানে আপনার অনার্স/ডিগ্রি/মাস্টার্সের রেজিষ্ট্রেশন নম্বর এন্ট্রি দিতে হবে। তারপর Next বাটনে ক্লিক/টাচ করে পরের পৃষ্ঠায় যাবেন।

২য় ধাপঃ রেজিষ্ট্রেশন নম্বর এন্ট্রি দেয়ার পরে আপনার সকল তথ্য এখানে প্রদর্শিত হবে। তারপর আপনি এই পৃষ্ঠায় নিজের মোবাইলে নম্বর, ভোটার আইডির নম্বর, আপনি টিকা নিয়েছেন কিনা তার তথ্য (যদি টিকা দিয়ে থাকেন তাহলে YES, আর না দিয়ে থাকলে NO সিলেক্ট করতে হবে), শেষে আপনি কোথায় থাকেন বাসা/হোস্টেল/মেসে তা সিলেক্ট করতে হবে।

তারপর Submit বাটনে ক্লিক করে সাবমিট করতে হবে।

৩য় ধাপঃ করোনার রেজিষ্ট্রেশন ‍সাবমিট করার পর লেখা আসবে Covid-19 Student Registration Data Submitted Successfully! এটা স্ক্রিনশর্ট দিয়ে রাখতে হবে।