কাঠালিয়ায় লকডাউনে চলছে সেনা সদস্যদের টহল

কাঠালিয়া প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়ায় করোনা ভাইরাস সংক্রমন রোধে কঠোর লকডাউন কার্যকর করতে উপজেলার বিভিন্ন স্থানে চেকপোষ্টের ব্যবস্থা করা হয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম, সেনাসদস্য, পুলিশ ও আনছার সদস্যরা রাস্তার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালাচ্ছে। অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হচ্ছে। এত নজরদারির পরেও প্রয়োজনে অপ্রয়োজনে রাস্তাঘাটে মানুষের অবাধ চলা-ফেরা ঠেকানো যাচ্ছে না। নানা অজুহাতে তারা ঘর থেকে বেড়িয়ে আসছে।