দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ১৪৩ জনের প্রাণহানি

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে প্রাণহানির সর্বোচ্চ রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪৩ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে করোনায় মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৬৪৬ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আট হাজার ৩০১ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল নয় লাখ ২১ হাজার ৫৫৯ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন চার হাজার ৬৬৩ জন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা হলো আট লাখ ২০ হাজার ৯১৩।