টেস্টের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের মুকুট জিতেছে নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বুধবার (২৩ জুন) রাতে ইংল্যান্ডের সাউদাম্পটনের রোজ বোলে বৃষ্টি বিঘ্নিত ফাইনালের ষষ্ঠ দিনে (রিজার্ভ ডে) ভারতকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় ব্লাক ক্যাপসরা।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২১৭/১০ ও ১৭০/১০।
নিউজিল্যান্ড: ২৪৯/১০ ও ১৪০/২।
ফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী ও চ্যাম্পিয়ন।
ম্যাচসেরা: কাইল জেমিসন (নিউজিল্যান্ড)।

উল্লেখ্য, ২০১৯ বিশ্বকাপের ফাইনালে এই ইংল্যান্ডের মাটিতে সুপটার ওভারে বাউন্ডারি কাউন্টে হেরে রানার্স-আপ হয়েছিল নিউজিল্যান্ড। আর এবার সেই ইংল্যান্ডের মাটিতেই ভারতকে হারিয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম শিরোপা ঘরে তোলে তারা।

চ্যাম্পিয়ন দল হিসেবে নিউজিল্যান্ড ১৬ লাখ ডলার ও টেস্ট চ্যাম্পিয়নশিপের রাজদণ্ড পেয়েছে। রানার্স-আপ ভারত পেয়েছে ৮ লাখ ডলার।