খিলগাঁওয়ে খালে পড়া যুবকের এখনো খোঁজ মেলেনি

রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ার উত্তর বাসাবো খালে পড়ে নিখোঁজ হয়েছেন এক যুবক (২০)। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের চারজনের ডুবুরি দল।

আজ মঙ্গলবার (২২ জুন) সকাল ১০টার দিকে উত্তর বাসাবো খালের ঝিলপাড় মসজিদের পাশে এ ঘটনা ঘটে। বৃষ্টিতে খালে পানি বেড়ে যাওয়ায় স্রোতের কারণে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, খিলগাঁও ড্রেনে পড়ে যাওয়া নিখোঁজ যুবককে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এছাড়াও খিলগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করছে।