
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বস্তরের লোকজন।
বুধবার (১৭ মার্চ) সকালে জাতির পিতার প্রতিকৃতিতে প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পর্যায়ক্রমে আওয়ামী লীগের সবগুলো অঙ্গসংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। র্যাবের ডিজিসহ আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর পক্ষ থেকেও ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশেনের মেয়র আতিকুল ইসলাম এবং দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস শ্রদ্ধা জানান। এরপর সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন চলছে।
