ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আ. লীগ থেকে আরও মনোনয়ন পেলেন যারা

দেশের ৬৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এর আগে শনিবার ৩০০টি দলীয় প্রার্থীর তালিকা চূড়ান্ত করে দলটি। প্রথম ধাপে আগামী ১১ এপ্রিল নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে গণভবনে আওয়ামী লীগ-এর সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভার মুলতবি সভা অনুষ্ঠিত হয়। সভায় ৬৩টি ইউনিয়ন পরিষদসমূহে প্রার্থীদের চূড়ান্তভাবে মনোনয়ন প্রদান করা হয়।up talika

এছাড়া নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলে উল্লেখিত মাদারীপুর জেলার শিবচর উপজেলার সব ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থিতা উন্মুক্ত রাখা হয়েছে। প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হবে।