খিলক্ষেতে আবাসিক ভবনে আগুন

রাজধানীর খিলক্ষেতে লেক সিটি কনকর্ডের ১৬ তলা একটি আবাসিক ভবনের ১১ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

রবিবার (১৪ মার্চ) দুপুর ১২ টা ২০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কনট্রোল রুমের অপারেটর বাবুল মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।