
ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে মোহম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে শেষ হলো অটিস্টিক এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা।
শনিবার দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেণ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন।
ক্রীড়া প্রতিযোগিতায় আটটি বিভাগীয়দলের ১৩৫ জন বালক এবং বালিকা অংশ নেয়।
যেখানে ফুটবল, ক্রিকেট, দৌড়, বিস্কুট দৌড়, বৌচি, সফ্ট বল নিক্ষেপ, ব্যাডমিন্টন এবং টেবিল টেনিস প্রতিযোগিতা সম্পন্ন হয়।
বিজয়ী খেলোয়াড়দের আর্থিক পুরস্কারর ছাড়াও অংশ নেয়া প্রত্যেক খেলোয়াড়দের পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক এ.কে.এম মাসুদুর রহমান।
