স্বর্ণের দাম ফের কমলো

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ২০৪১ টাকা কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে।

নতুন দর কার্যকর হবে বুধবার। স্বর্ণের দাম কমলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে।

বাজুস জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত টানা তিন ধাপে ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ৫ হাজার ৫৪০ টাকা।