
স্পোর্টস ডেস্ক
লা লিগায় ফেব্রুয়ারির সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি।
স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, পাঁচ ম্যাচে সাত গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন মহাতারকা। তাই মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।
অ্যাতলেটিকো মাদ্রিদের উরুগুয়াইন ফরোয়ার্ড লু্ইস সুয়ারেজকেও পেছনে ফেলে চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। ২৩ ম্যাচে কাতালান দলনেতার গোল ১৯। ২১ ম্যাচে সুয়ারেজ গোল তুলেছেন ১৬টি।
এদিকে শনিবার রাত দুইটায় ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ম্যাচে জয়ের মধ্য শীর্ষে ওঠার লড়াইয়ে ব্যবধান কমাতে চায় লিও মেসি বাহিনী। দিনের অপর ম্যাচে রাত সাড়ে এগারটায় কাদিজের বিপক্ষে মাঠে নামবে এইবার।
