ফেনীতে ভয়াবহ বিস্ফোরণে মা-মেয়েসহ দগ্ধ ৩

ফেনী প্রতিনিধি

ফেনী শহরের একটি বাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মা-মেয়েসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। প্রথমে তাদেরকে উদ্ধার করে প্রবিবেশীরা ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠিয়েছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের হলি ক্রিসেন্ট স্কুলসংলগ্ন শফিক ম্যানশনে এ ঘটনা ঘটে।

এ প্রতিবেদন লেখার সময় তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের দুই জনের শরীর ৬০ ভাগ পুড়ে গেছে।

ফেনী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাকের হোসেন বলেন, তদন্ত না করে কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এ ব্যাপারে তদন্ত ছাড়া মন্তব্য করা যাবে না।

তিনি আরও জানান, বিস্ফোরণে রুমের দরজা, জানলা, গ্রিল ও গ্লাস ভেঙে টুকরো হয়ে গেছে।