জামালপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র ছানোয়ার হোসেন ছানু

দেশবাংলা ডেস্ক

জামালপুর পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৪৫ হাজার ৫৯৮ ভোট।

নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শাহ মো.ওয়ারেছ আলী মামুন (ধানের শীষ প্রতীক) নিয়ে ভোট পেয়েছেন ২হাজার ১৫৬ ভোট।

এছাড়া ইসলামী আন্দোলনের (হাতপাখা প্রতীক) মুফতি মো. মোস্তফা কামাল পেয়েছেন ৬০১ ভোট।