স্বপরিবারে করোনা টিকা নিলেন জনাব সালাম মুর্শেদী

দেশবাংলা ডেস্ক

করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সংসদ সচিবালয় ক্লিনিকে স্বপরিবারে কোভিড-১৯ টিকা গ্রহণ করেন।

আবদুস সালাম মুর্শেদী বলেন, ‘যেখানে পৃথিবীর উন্নয়নশীল দেশগুলো এখনো কোভিডের টিকা সংগ্রহ করতে হিমশিম খাচ্ছে। সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশের জনগণ সহজেই কোভিডের টিকা গ্রহণ করতে পারছেন। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নিদের্শনায় অত্যন্ত চমৎকার ব্যবস্থাপনায় সারা দেশে টিকা কার্যক্রম পরিচালনা করেছে স্বাস্থ্য বিভাগ। আর এটা সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বদৌলতে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে। সবাইকে অনুরোধ করব-আসুন সবাই টিকা গ্রহণ করি, নিজে সুস্থ থাকি-অপরাকে সুস্থ রাখি।’