স্বপরিবারে করোনা টিকা নিলেন ফরিদা ইয়াসমিন

দেশবাংলা ডেস্ক

করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হাসপাতালে স্বপরিবারে কোভিড-১৯ টিকা গ্রহণ করেন।

ফরিদা ইয়াসমিন বলেন, ‘আজকে টিকা নিলাম। খুবই ভালো লাগলো। কোনো অসুবিধা হয়নি এবং কোনো ব্যথাও লাগেনি, বোঝাও যায়নি। কথা বলতে বলতেই টিকা প্রদান করা হলো। খুবই সুচারুরূপে আমাদের প্রশিক্ষিত নার্স এই টিকা দিয়েছে।’