বাফুফে ও উত্তরা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে “English Language Training” কোর্স শুরু

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও উত্তরা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে গত ৩১ জানুয়ারি ২০২১ তারিখ হতে মতিঝিলস্থ বাফুফে ভবনের ৩য় তলার কনফারেন্স রুমে English Language Training কোর্স শুরু হয়েছে। বাফুফে ভবনে আবাসিক ক্যাম্পে অবস্থানরত ২০ জন মহিলা ফুটবল খেলোয়াড় উক্ত কোর্সে অংশগ্রহণ করে।

কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান আজ ০৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখ দুপুর ১.৪৫ ঘটিকায় মতিঝিলস্থ বাফুফে ভবনের ৩য় তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

English Language Training কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষে উপস্থিত ছিলেন ফিফা কাউন্সিল মেম্বার, বাফুফে ও এএফসি সদস্য এবং বাফুফে মহিলা ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার (কিরণ), বাফুফে সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু নাইম সোহাগ ও বাফুফের Technical Director Mr. Paul Thomas Smalley।

উত্তরা ইউনিভার্সিটি এর পক্ষে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইয়াসমিন আরা লেখা, ট্রাষ্টি বোর্ড সদস্য জনাব নাবিব আজিজ, ডীন, স্কুল অব আর্টস এন্ড সোস্যাল সাইন্স এন্ড চেয়ারপার্সন, ডিপার্টমেন্ট অব ইংলিশ প্রফেসর হাসপিয়া বশিরুল্লাহ্ এবং এসোসিয়েট প্রফেসর এন্ড চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অব বিজনেস এ্যাডমিনিসট্রেশন কাজী তারেক উল্লাহ্।