
মোঃ রাসেল
সাকরাইন ঘুড়ি দিবস উপলক্ষে সোমবার (১৪ জানুয়ারী) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্দেশনায় ১২ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মামুন রশিদ শুভ্রর উদ্যোগে আবুজর গিফারী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে দুপুর ২ টায় উৎসব অনুষ্ঠিত হয়। ১২ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে এই উৎসব পালন করা হয়।
১২ নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্র, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক তারিক সাঈদ, সজীবসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঢাকার বাসিন্দারা এই উপলক্ষে পৌষ সংক্রান্তিতে ঘুড়ি উৎসবের আয়োজন করে। উৎসবটি তাদের কাছে সাকরাইন উৎসব নামে পরিচিত। এদিকে প্রথমবারের মতো সাকরাইন উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত হয় ঘুড়ি উৎসব। বিভিন্ন মাঠ ও বাড়ির ছাদ থেকে একসঙ্গে ১০ হাজার ঘুড়ি উড়ে রাজধানীর আকাশে।
উৎসবে অংশ নিতে আগ্রহীদের মাঝে এসব ঘুড়ি সরবরাহ করে ডিএসসিসি। ‘এসো ওড়াই ঘুড়ি, ঐতিহ্য লালন করি’ স্লোগানে এই উৎসব একযোগে ডিএসসিসি’র ৭৫টি ওয়ার্ডে আয়োজন করা হয়।
