আবাহনীকে হারিয়ে ফাইনালে বসুন্ধরা

মোঃ রাসেল

ফেডারেশন কাপের ফাইনালে বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ম্যাচে রেকর্ড ১৮ বারের ফাইনালিস্ট আবাহনীকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে বসুন্ধরা কিংস।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের দুই গোলেই কপাল পুড়েছে আবাহনীর। বসুন্ধরা জিতেছে ৩-১ গোলে। আর তাতে তৃতীয়বারের মতো ট্রফি জয় থেকে এক ম্যাচ দূরে এখন মতিন-সুফিলরা। আগামী ১০ জানুয়ারি ফাইনালে বসুন্ধরার প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং।

আবাহনীর এই হারের পেছনে বাজে রেফারিংয়ের দায় মোটেও কম নয়। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে ফেরনান্দেজ বক্সে বল পেয়েও শট নিতে পারেননি। ১০৯ মিনিটে দ্বিতীয় গোলটি পায় বসুন্ধরা। মতিন মিয়ার ডান প্রান্তের ক্রসে প্রথম ছোঁয়ায় বলের নিয়ন্ত্রণ নিয়ে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন বেসেরা।

এরপর খেলা শুরু হলেও ম্যাচে সমতা ফেরাতে পারেনি আকাশি-নীল জার্সিধারিরা। ইনজুরি সময়ে রবিনিয়োর পাসে ফেরনান্দেজ লক্ষ্যভেদ করলে বসুন্ধরার স্কোর হয়ে যায় ৩-১।

এর আগে নির্ধারিত ৯০ মিনিটের ম্যাচটি ছিল ১-১ গোলে অমীমাংসিত। ম্যাচের শুরু থেকে বসুন্ধরা ৪-৩-৩ ফর্মেশনে খেলে বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল। অনেকটা হাইলাইন ডিফেন্স করে খেলার চেষ্টা তাদের। মধ্যমাঠে ব্রাজিলিয়ান ফের্নান্দেজ আক্রমণের অন্যতম উৎস। আর বাঁ দিক দিয়ে উইংগার রবিনিয়ো বার বারই আবাহনীর ডিফেন্স ভাঙার চেষ্টা করে যাচ্ছিলেন। তাকে রুখতেই সাদ-নাসিরউদ্দীনদের গলদঘর্ম হতে হচ্ছিল।