
‘ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব-২০২০’ আজ মঙ্গলবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল, এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক জনাব এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জনাব মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক জনাব মসিউর রহমান খান। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাবের সভাপতি জনাব আবুল খায়ের।
ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসবের ইভেন্টগুলোর মধ্যে ছিল- দাবা, ক্যারম, ব্রিজ, শ্যুটিং, মিনি ম্যারাথন, ব্যাডমিন্টন ও ফুটবল। ফুটবল ইভেন্টে এ বছর ৯ টি দল অংশ নেয়। দলগুলো ছিল- সোয়াট, এফবিআই, এভারগ্রীন, ফ্রন্টিয়ার ফোর্স, টুডেস ক্রাইম টপটেনস, ইন্টারপোল, ক্র্যাব ইসি একাদশ, টাইফুন এবং ফ্রন্ট লাইনার্স। প্রত্যেকটি ইভেন্টের বিজয়ীদের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে পুরস্কৃত করা হয়।
সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি ও যথাযথ সামাজিক দূরত্ব এবারের ক্রীড়া উৎসবে সাতটি ইভেন্টে ক্র্যাবের সদস্যরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
