ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে নেই মাশরাফী

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৪ সদস্যের প্রাথম দলে রাখা হয়নি সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোত্তর্জাকে।

সোমবার দুপুরে মিরপুরে বিসিবির কার্যালয়ে দল ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও নির্বাচক হাবিবুল বাশার সুমন
দলে নতুন মুখ রয়েছেন সাতজন। তারা হলেন ইয়াসির আলি রাব্বি, মোহাম্মদ নাইম শেখ, মোহাম্মদ শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও শেখ মাহাদি হাসান।