
শাহজাহানপুর রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ২৯ ডিসেম্বর শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আয়োজনে : নূরের নবী ভূঁইয়া রাজু, সাবেক সহ-সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ উপ কমিটি।
উক্ত কম্বল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী, সভাপতি , ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, আরো উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ড কাউন্সিলর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সম্মানিত সদস্য মামুন রশিদ শুভ্র, মোজাম্মেল হোসেন সজিব, তাব্বির তাব্বু, রানাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
