
দাম কমেছে স্বর্ণের। স্বর্ণের দাম প্রায় অর্ধশতাংশ কমেছে। সপ্তাহের ব্যবধানে দশমিক ২৬ শতাংশ কমে প্রতি আউন্স স্বর্ণের দাম ১৮৭৫ দশমিক ৮৩ ডলারে দাঁড়িয়েছে।
সপ্তাহ শেষে স্বর্ণের দামে পতন হলেও সপ্তাহের শুরুর চিত্র ছিল ভিন্ন। আগের সপ্তাহে ১৮৮১ দশমিক শূন্য ৪ ডলারে থাকা স্বর্ণের গত সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার লেনদেন শুরু হতেই ১৯০০ ডলারে উঠে যায়।
