ম্যাক্রোঁর করোনা পজিটিভ ১৭ ডিসেম্বর, ২০২০ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ। সাতদিন বাসায় আইসোলেশনে থাকবেন তিনি। সেখান থেকেই জরুরি কাজকর্ম চালিয়ে যাবেন এ নেতা। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে ফরাসি প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্যালেস কর্তৃপক্ষ।