
দেশবাংলা ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে আজ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে আলোচনা সভাতে প্রধান অতিথি হিসেবে সড়ক সেতু ও যোগাযোগ মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ভিডিও কনফারেন্স এ যোগ দেন। এছাড়াও অনুষ্ঠান স্থলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও বাংলাদেশ আওয়ামীলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সঞ্চালন করেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজাল রহমান বাবু। এছাড়া বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ।
তারিক সাঈদ বলেন, এই বাংলায় জাতির পিতাকে নিয়ে অবমাননা করা হলে প্রতিবাদ নয় শক্তহাতে প্রতিহত করতে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ প্রতিজ্ঞাবদ্ধ।
