স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

মোঃ রাসেল :পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আন্দন মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

আজ (১১ ডিসেম্বর) শুক্রবার দুপুরে মিছিলটি গুলিস্তান, বায়তুল মোকাররম এলাকা প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি গাজী মেজবাহউল সাচ্ছু, দেবাশীষ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ প্রমুখ আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন।