টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের শ্রদ্ধা

মোঃ রাসেল

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের নতুন কমিটির পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ।

আজ মঙ্গলবার সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের নতুন কমিটির নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে দক্ষিণ আওয়ামীলীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের নতুন কমিটির সভাপতি. সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।