ফেডারেশন কাপ হ্যান্ডবলের সেমিফাইনাল মঙ্গলবার

প্রথম ফেডারেশন কাপ নারী হ্যান্ডবলের প্রথম সেমিফাইনাল মঙ্গলবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সকাল ১১ টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং নওগাঁ জেলা।

দ্বিতীয় সেমিফাইনাল হবে পরের দিন সকাল সাড়ে ১১ টায়। প্রতিদ্বন্দ্বীতা করবে জামালপুর স্পোর্টস একাডেমি ও বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব।

এদিকে সোমবার অনুষ্ঠিত প্রথম খেলায় নওগাঁ জেলা ৩৫-১৯ গোলে তেতুঁলিয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করেছে। বিজয়ী দল প্র্রথমার্ধে ১২-১১ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আনসার ও ভিডিপি ২৮-১৭ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে পরাজিত করে। প্রথমার্ধের খেলা ৯-৯ গোলে সমতায় ছিল।

রোববারের বিকেলের খেলায় বাংলাদেশ আনসার ৪৬-১১ গোলে হ্যান্ডবল ট্রেনিং সেন্টারকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ২১-৭ গোলে এগিয়ে ছিল। সন্ধ্যায় জামালপুর স্পোর্টস একাডেমি ২৫-১৬ গোলে যশোর জেলাকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৮-৭ গোলে এগিয়ে ছিল।