২৪ ঘণ্টায় করোনায় ২৯ জনের মৃত্যু, শনাক্ত ১৭৮৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৮৮ জন।

আজ রোববার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ৭৮৮ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা ৪ লাখ ৬২ হাজার ৪০৭ জন। আরও ২৯ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৬০৯ জন হয়েছে।

গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ২৮৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৭৮ হাজার ১৭২ জন হয়েছে।