যথাযথ মর্যাদায় যুবলীগের শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস পালিত

দেশবাংলা ডেস্ক :আজ ২৭ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর উদ্যোগে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর নির্দেশনায় যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডা. শামসুল আলম খান মিলন এর সমাধিতে শ্রদ্ধার্ঘ নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে, ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্নিঝরা উত্তাল সময়ে ঢাকা বিশ^বিদ্যালয় সংলগ্ন টিএসটি এলাকায় তৎকালীন স্বৈরশাসকের গুপ্ত বাহিনীর গুলিতে ডা. শামসুল আলম মিলন নির্মমভাবে নিহত হন। তার আত্মদানের মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী গণআন্দোলন আরো বেগবান হয় এবং এক ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসনের পতন ঘটে। প্রতি বছরের ন্যায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ দেশবাসীর সাথে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে।

এসময় আরও উপস্থিত ছিলেন, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য এড. মামুনুর রশীদ, মোঃ রফিকুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান পবন, মোঃ মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন আহমেদ, মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান বাদশা, মোঃ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহাগ, মোঃ জহির উদ্দিন খসরু, মোঃ সোহেল পারভেজ, মশিউর রহমান চপল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মিল্টন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. মোঃ শামীম খান, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ সামছুল আলম অনিক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর মোঃ মহিউদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হারিছ মিয়া শেখ সাগর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মুকিত চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক এড. মুক্তা আক্তার, উপ-দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক কাজী খালিদ আল মাহমুদ টুকু, উপ-আইন বিষয়ক সম্পাদক এড. মোঃ এনামুল হোসেন সুমন, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সাফেদ আশফাক আকন্দ তুহিন, উপ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ-শিল্প ও বাণিজ্য সম্পাদক মোঃ ফিরোজ আল-আমিন, উপ-কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোল্লা রওশন জামির রানা, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া শামীম, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক হরে কৃষ্ণ বৈদ্য, সহ-সম্পাদক তোফাজ্জল হোসেন তোফায়েল, মোঃ মামুন আজাদ, গোলাম ফেরদৌস ইব্রাহিম, জামিল আহমেদ, মোঃ আব্দুর রহমান জীবন, মোঃ আরিফুল ইসলাম, হিমেলুর রহমান হিমেল, আবু রায়হান রুবেল, মোঃ আলমগীর হোসেন শাহ জয়, মোঃ মনিরুজ্জামান পিন্টু, মোঃ বাবলুর রহমান বাবলু, মোঃ নাছির উদ্দিন মিন্টু, কার্যনির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, ইঞ্জি. মুক্তার চৌধুরী কামাল, ইঞ্জি. আসাদুল্লাহ তুষার, জি এম গাফফার হোসেন, মোঃ মেহেরুল হোসেন সোহেল, মাওলানা এহসানুল হক জেহাদী, ঢাকা মহানগর যুবলীগ উত্তর ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজাসহ কেন্দ্রীয়, মহানগর ও ওয়ার্ড নেতৃবৃন্দ।