
দেশবাংলা ডেস্ক
পুরো নাম মুহাম্মদ খাইরুল বাহার তুমুল। তুমুল নামেই তিনি অধিক পরিচিত। লন্ডনে এম,বি,এ (মার্কেটিং) করা তুমুল অনেক সামাজিক সংগঠনের সাথে জড়িত। লন্ডনের একটি রোটারি ক্লাবে (Rotary club of Newham 1130) সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন অত্যন্ত সফলতার সাথে।
মুজিব আদর্শের হাতেখড়ি পারিবারিক ভাবেই। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে তুমুলের সক্রিয়ভাবে অংশগ্রহণ ঢাকা-৯ এর মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগ সভানেত্রীর সাবেক রাজনৈতিক সচিব জনাব সাবের হোসেন চৌধুরীর হাত ধরে। মূলত সাবের হোসেন চৌধুরীর ব্যক্তিত্ব, স্বচ্ছ ভাবমূর্তি ও সততা তাকে সক্রিয় রাজনীতিতে আকৃষ্ট করেছে।
২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত তুমুলের দল বাংলাদেশ আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিলো, স্বৈরাচার বিএনপি-রাজাকার সরকারের নির্যাতন নিপীড়ন যখন চরম পর্যায়ে পৌছেছিলো, তখন গণতন্ত্র পুনরুদ্ধারে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার নির্দেশে, সেই সময়ের আওয়ামী লীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে বাস্তবায়ীত সকল শান্তিপূর্ণ কর্মসূচিতে তুমুলের ছিলো সক্রিয় সাংগঠনিক উপস্থিতী। রাজাকার সরকারের নিপীড়নের স্বীকার হয়ে সেই সময় তাকে কারাবরণও করতে হয়েছিলো।
করোনা যুদ্ধজয়ী তুমুল নিজের সাধ্যানুযায়ী সবসময়ই গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। সারা বিশ্বব্যাপী করোনার এই মহামারী চলাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে, সাংসদ সাবের হোসেন চৌধুরীর নির্বাচনী এলাকায় উনার নির্দেশনায় হঠাৎ করে অসহায় কর্মহীন হয়ে পরা ব্যক্তি ও পরিবারের পাশে দাঁড়িয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। বিনামূল্যে টেলিফোন স্বাস্থ্য সেবা, মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী উপহার বিতরণ, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, নামমাত্র মূল্যে শাকসবজি বিতরণ, বিনামূল্যে হোমিওপ্যাথি ওষুধ বিতরণ সহ আরো অনেক সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে খাইরুল বাহার তুমুলের ছিলো উল্লেখ করার মতো ভূমিকা এবং সকল মহলে ব্যাপকভাবে প্রশংসিত।
বাংলাদেশের বর্তমান রাজনীতিতে কাউয়া, হাইব্রিড, নব্য আওয়ামী লীগ এখন চরম বিতর্কিত ইস্যু। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগে এখন উচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত কাউয়া, হাইব্রিড, নব্য আওয়ামী লীগারদের দল থেকে বহিষ্কার করার অভিযান চলছে, এবং এদের আশ্রয়-প্রশ্রয় দানকারীদেরও চিহ্নিত করা হচ্ছে। নেত্রীর নির্দেশ বাস্তবায়ন করার লক্ষ্যে এই সুবিধাবাদী শ্রেণীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে খাইরুল বাহার তুমুলের স্পস্ট ভূমিকা প্রশংসনীয় ও চোখে পড়ার মতো।
একজন দক্ষ মেধাবী সংগঠক, সৎ, উচ্চ শিক্ষিত, সাহসী, স্পস্টবাদী ব্যক্তি, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের, নিঃস্বার্থভাবে- মাননীয় এমপি সাবের হোসেন চৌধুরীর খুবই বিশ্বস্ত ব্যক্তি হিসেবে খাইরুল বাহার তুমুলের রয়েছে ব্যাপক পরিচিতি।
তাই আধুনিক সমাজের সাথে তাল মিলিয়ে সন্ত্রাস, মাদকমুক্ত, মুজিব আদর্শের, স্বাধীনতার পক্ষের পরিচ্ছন্ন মানবিক রাজনৈতিক পরিবেশ গড়ার লক্ষ্যে খাইরুল বাহার তুমুলদের মতো সৎ, সাহসী ও নির্ভীক রাজনৈতিক নেতৃত্ব ঢাকা মহানগর সহ বাংলাদেশের প্রতিটি থানা, ওয়ার্ড এলাকায় প্রধান নেতৃস্থানীয় পদগুলোতে আসা এখন সময়ের দাবী।
