১২ নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকায় সপ্তাহ ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মোঃ রাসেল

রাজধানীর ১২ নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকায় সপ্তাহ ব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সকালে শান্তিবাগ এলাকায় সপ্তাহ ব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর মামুন রশিদ শুভ্র। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইমাম হাসান খান।

এ সময় তাব্বির তাব্বু, রাকিব আহমেদ শিপু, দিপন আলী. মোজাম্মেল হোসেন সজিবসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।